সর্বশেষ সংবাদঃ

সোনাতলায় পুলিশের অভিযানে গাঁজার গাছসহ ১, হেরোইন রাখা ও চুরির চেষ্টায় গ্রেপ্তার ২

ইকবাল কবির লেমনঃ বগুড়ার সোনাতলায় পুলিশের অভিযানে গাঁজার গাছসহ ১ জন, ১ গ্রাম হোরাইনসহ একজন ও গরু চুরির চেষ্টাকালে ১ জন গ্রেপ্তার হয়েছে। সোনাতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈকত হাসানের নির্দেশনায়, পুলিশ পরিদর্শক (তদন্ত) কামাল হোসেন, উপ-পুলিশ পরিদর্শক আমিনুল ইসলাম, উপ-পুলিশ পরিদর্শক নূর ইসলাম ও উপ-সহকারী পুলিশ পরিদর্শক হারুন এর প্রত্যক্ষ তত্বাবধানে সোনাতলা থানা পুলিশের একটি টিম ২২ আগস্ট রাতে পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলো- উপজেলার চমরগাছা এলাকায় গরু চুরির চেষ্টাকালে গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার মেছট গ্রামের মোজাম্মেল ম-লের ছেলে জিলদার হোসেন নিরব (৩০), গাঁজার গাছসহ সোনাতলা উপজেলার উত্তর দিঘলকান্দি গ্রাম থেকে শহিদুল প্রামানিকের ছেলে মোমিন প্রামানিক (৩৫) ও সোনাতলা পৌর এলাকার গড়ফতেপুরে সরকারি নাজির আখতার কলেজ গেট সংলগ্ন এলাকা থেকে ১ গ্রাম হেরোইনসহ উপজেলার রানীরপাড়া গ্রামের নজরুল ইসলামের ছেলে সবুজ মিয়া (৩২)। এদের মধ্যে জিলদার রহমানের বিরুদ্ধে আগে থেকেই চুরির মামলা রয়েছে।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মামলা দিয়ে ২৩ আগস্ট দুপুরে বগুড়ায় কোর্টে প্রেরণ করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন সোনাতলা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কামাল হোসেন।

Check Also

বগুড়ার ৩টি হত্যা মামলার আসামীকে জবাই করে হত্যা

মোঃ আব্দুল ওয়াদুদ,বগুড়া প্রতিনিধিঃ বগুড়ার কুখ্যাত সন্ত্রাসী, ৩টি হত্যা মামলার আসামী ও বালু ব্যবসায়ী আখের …