আব্দুর রাজ্জাকঃ বগুড়ার সোনাতলায় দেড় গ্রাম হিরোইনসহ তিন ব্যক্তিকে ও ওয়ারেন্টভূক্ত অপর ২ আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ২৩ আগস্ট মঙ্গলবার সন্ধ্যায় থানা অফিসার ইনচার্জ সৈকত হাসানের নির্দেশে বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে এসআই আনিছ সঙ্গীয় ফোর্সসহ অভিযানটি পরিচালনা করেন। গ্রেপ্তারকৃতরা হলেন সোনাতলা উপজেলার ফুলবাড়ীয়া .গ্রামের মৃত আফাজ উদ্দিনের ছেলে রাশেদুল(৩৬), পাকুল্লা গ্রামের মৃত ওয়াহেদ আলীর ছেলে শফিউল আযম (৪২) ও সদর ইউনিয়ন কামালেরপাড়া গ্রামের মোঃ শহিদুলের ছেলে রাজু ইসলাম (৩০)। অপর দুই ওয়ারেন্টভূক্ত আসামী হলেন সোনাতলা উপজেলার হুয়াকুয়া গ্রামের মৃত ছোলেমান মÐলের ছেলে নাজেহাতুল কারী লাজু ও শিচারপাড়া গ্রামের নজির উদ্দিন মÐলের ছেলে গোলজার হোসেন মÐল। এদের মধ্যে হিরাইনসহ গ্রেপ্তারকৃত ৩ জনকে পৌর এলাকার থানা তিনমাথা মোড় থেকে এবং ওয়ারেন্টভূক্ত ২ আসামীকে তাদের নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তারকৃতদের ২৪ আগষ্ট বুধবার সকালে বগুড়ায় জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
Check Also
বগুড়ার ৩টি হত্যা মামলার আসামীকে জবাই করে হত্যা
মোঃ আব্দুল ওয়াদুদ,বগুড়া প্রতিনিধিঃ বগুড়ার কুখ্যাত সন্ত্রাসী, ৩টি হত্যা মামলার আসামী ও বালু ব্যবসায়ী আখের …
Bangali Barta www.bangalibarta.com