
স্টাফ রিপোর্টারঃ সোনাতলা উপজেলার সীমান্তবর্তী গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জের শালমারা ইউনিয়নের উজিরের পাড়া বাইগুনী গ্রামে ছোট ভাই কর্তৃক বড় ভাইয়ের বসতবাড়ি দখলের ঘটনা ঘটেছে। দখলে বাধা দিতে গিয়ে মারপিটে ৪ আহত হয়েছেন। ১২ আগষ্ট শুক্রবার বিকালে এ ঘটনা ঘটে। সরজমিনে গিয়ে এলাকাবাসী সুত্রে জানা যায়, ওই এলাকার মৃত বছির উদ্দিন শেখের ছেলে আব্দুল বারী শেখ দীর্ঘদিন ধরে পৈত্রিক জমিতে ঘরবাড়ি তৈরি করে বসবাস করে আসছিলো। হঠাৎ করে জমির রেওয়াজ বদল নিয়ে বারী শেখ ও ইনছার শেখের মধ্যে মনোমালিন্য সৃষ্টি হয়। এ ঘটনায় শুক্রবার বিকালে উভয় পক্ষে সংঘর্ষ বাধে। সংঘর্ষে বারী শেখের ছেলে জাকিরুল ইসলাম, জাহিদ ও মেয়ে গোলাপী বেগম এবং প্রতিপক্ষের ইনছার আলীর ছেলে সুজন শেখ আহত হয়। আহতরা সকলেই সোনাতলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
উল্লেখ্য, জমিজমার এ ঘটনায় বিগত সময় আদালতে মামলা দায়ের এবং স্থানীয়ভাবে শালিস-বৈঠক হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত উভয় পক্ষে মামলা দায়েরের প্রস্তুতি চলছিলো।
Bangali Barta www.bangalibarta.com