সোনাতলা (বগুড়া) প্রতিনিধিঃ সোনাতলার হরিখালী টেকনিক্যাল অ্যান্ড বি এম কলেজে জাতীয় শোক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে সোমবার সকালে শোক র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। র্যালী শেষে কলেজটির অধ্যক্ষ আশরাফুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রভাষক খালেদা আফরিন, প্রভাষক গোলাম রব্বানী, সহকারী লাইব্রেরিয়ান আনারুল ইসলাম, অফিস সহকারী সাজেদুর রহমান জুয়েল, ল্যাব অ্যাসিস্ট্যান্ট এনামুল হক, আব্দুল ওহাব, ভোকেশনাল শাখার শিক্ষক আবু তাহের, সবুজ মিয়া, ল্যাব অ্যাসিস্ট্যান্ট নরেশ চন্দ্র ও জাহাঙ্গীর হোসেন। পরে বঙ্গবন্ধু ও তাঁর পরিবাত্রের শাহাদৎবরণকারী অন্যান্য সদস্যদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া করা হয়।
Check Also
সোনাতলায় পুলিশের অভিযানে গাঁজার গাছসহ ১, হেরোইন রাখা ও চুরির চেষ্টায় গ্রেপ্তার ২
ইকবাল কবির লেমনঃ বগুড়ার সোনাতলায় পুলিশের অভিযানে গাঁজার গাছসহ ১ জন, ১ গ্রাম হোরাইনসহ একজন …
Bangali Barta www.bangalibarta.com